ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ক্রোধের শহরে

তারেক হাসান
ক্রোধের শহরে

আমি ক্রোধের শহরে ছিলাম

এক অবুঝ বালকের মতো,

ক্রোধের লিলিহান শিখায় পুড়িয়ে

মনের ভেতর করেছি ক্ষত।

তবুও বুঝতে দিইনি তাহাকে

আমার কষ্ট হচ্ছে ভীষণ,

তোমার শত ক্রোধে জ্বালিয়ে দাও

যদি বুঝতে পারো এখন।

আমি তোমার ক্রোধের অগ্নিচুলায়

আজীবন জ্বলে যাব

আমার বিশ্বাস, ক্রোধের শহরেই

কাঙ্ক্ষিত তাহাকেই পাব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত