প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৭ অক্টোবর, ২০২৬
মানুষের নাম মুখে নিতে গিয়ে আমি
হারিয়ে গেছি
আশ্চর্য এক খাদের গভীরে
প্রশ্নচিহ্ন আর করাত কলে
কাটা পড়ছে সময়
কাটা পড়ছে মুখ
এই কাটামুখগুলো জড়ো করে
আয়নার সামনে দাঁড়িয়ে দেখি
আমার কাছে আমিও এক অপরিচিত মুখ
যাকে কোনোদিন দেখিনি
চিনি না