ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সেচ সংকট নিরসনে নির্মাণ হচ্ছে হাইড্রলিক এলিভেটর ড্যাম

পটিয়ায় চাষাবাদের আওতায় ১১০০ হেক্টর জমি
সেচ সংকট নিরসনে নির্মাণ হচ্ছে হাইড্রলিক এলিভেটর ড্যাম

পটিয়ায় শ্রীমাই খালের ওপর নির্মিত হচ্ছে হাইড্রোলিক এলিভেটর ড্যাম। এটি নির্মিত হলে জলরাশি সংরক্ষণের মাধ্যমে ১১০৮ হেক্টর জমি সেচ সুবিধার আওতায় আসবে। পটিয়ায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের জন্য পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দ পাওয়া ৫টি প্যাকেজের মধ্যে এটি অন্যতম। এ কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৩৩ কোটি টাকা। শ্রীমাই খালের ৮৪ মিটার দৈর্ঘ্য এ রাবার ড্যাম নির্মাণের মাধ্যমে পাহাড়ি ডলসহ বর্ষা সৌমুসে বিপুল পরিমাণ পানি সংরক্ষণের সুবিধা রয়েছে। যা পরে শুষ্ক মৌসুমে প্রয়োজনে ব্যবহার করা যাবে। প্রতি বছরে বর্ষা মৌসুমে শ্রীমাই খাল দিয়ে পাহাড়ি ঢল নেমে খালের ভাঙ্গনে বাড়ি-ঘর বিলীনসহ ফসলের ব্যাপক ক্ষতিসাধন হয়। বর্তমানে খালের দুপাশে আরসিসি ব্লক স্থাপনের ফলে খালের ভাঙন রোধ হবে। কৃষি, মৎস্য চাষ, যোগাযোগ ও ইকো ট্যুরিজম অর্থনীতিতে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। সৃষ্টি হবে নতুন উদ্যোক্তা, গুছবে এলাকার বেকারত্ব, শীতকালে পানির অভাবে রবি চাষের যে ক্ষতি হত তা কাটিয়ে উঠার সম্ভব হবে, জাতীয় পর্যায়েও ঐ এলাকার উৎপাদিত সবজি দেশের চাহিদাপূরণ করতে সক্ষম হবে বলে জানিয়েছেন স্থানীয় কৃষক আবদুল মালেক। খালের দুইপারে প্লেসিং ওয়াল নির্মাণের ফলে ভাঙন রোধ ও বন্যা থেকে রক্ষা পাবে বাড়ি-ঘর, চাষাবাদ ও মাছের পুকুর। এই এলিভেটর ড্যাম স্থাপনের ফলে ভাঙন ও পানি সংরক্ষণ ব্যবস্থা হবে। এছাড়া শ্রীমাই খালের উভয় তীরে ৪,৪০০ কিমি তীর রক্ষা প্রতিরোধের কাজ চলছে। কাজটির দায়িত্ব পেয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামাল এন্টারপ্রাইজ। ২০২৩ সালের ১৭ জানুয়ারি একনেকের সভায় পানিসম্পদ মন্ত্রণালয়কে পটিয়ায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন, সেচ প্রকল্পের আওতায় সরকার ১,১৩৫ কোটি টাকা বরাদ্ধ দেয়।

চট্টগ্রাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত