ঢাকা সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

যশোরে স্বর্ণের বারসহ যুবক আটক

যশোরে স্বর্ণের বারসহ যুবক আটক

যশোরের খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে ২২৫.৩১ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

গতকাল বৃহস্পতিবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৮১০ টাকা উদ্ধার করা হয়।

আটক বাদশা শেখ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার পোদমদী গ্রামের বাসিন্দা। বিজিবি জানায়, ঢাকার ধুলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে সাতক্ষীরা হয়ে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন তিনি। আটক যুবকের বিরুদ্ধে মামলা করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত