ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষ হওয়ার আহ্বান

শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষ হওয়ার আহ্বান

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার জন্য কম্পিউটার ল্যাব শিক্ষার্থীদেরকে যুগোপযোগী করে গড়ে তুলবে। শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষ হওয়ার আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, বহির্বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে হলে তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষার কোনো বিকল্প নেই। মুঠোফোন ব্যবহারের মাত্রা কমিয়ে পড়াশোনায় মনোযোগী হতে হবে। গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মিরাসানী পলিটেকনিক একাডেমিতে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে স্থাপিত কম্পিউটার ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মিরাসানী পলিটেকনিক একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান ভূইয়া মিন্টুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এবিএম. মমিনুল হক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. তরিকুল ইসলাম রুমা, বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর, জেলা যুবদলের সভাপতি শামিম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে, মসজিদ, মাদ্রাসায়, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে নেতাকর্মী নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত