
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মেঘনা উপজেলা বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে।
কেন্দ্রীয় দপ্তর থেকে গতকাল জারি করা পৃথক চিঠিতে সাবেক সভাপতি মো. রমিজ উদ্দিন (লন্ডনী) এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিনের বিরুদ্ধে আগে আরোপিত বহিষ্কারাদেশ তুলে নেওয়ার বিষয়টি জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
পরে তারা লিখিত আবেদন করলে দলের সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।