ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজদিখানে জমে উঠেছে শ্রমবাজার

সিরাজদিখানে জমে উঠেছে শ্রমবাজার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলু রোপণ মৌসুমকে কেন্দ্র করে জমে উঠেছে শ্রমবাজার। গতকাল সোমবার সিরাজদিখান উপজেলার নিমতলা মা-মনি প্লাজার সামনে দেখা যায় শ্রমিকদের ভিড়। শ্রমিকদের হাস্যোজ্জ্বল মুখই বলে দিচ্ছিল, চলতি সময়ে শ্রমবাজার কতোটা চাঙা। বর্ষা মৌসুম শেষ হওয়ায় আলু রোপণের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আলু রোপণের জন্য জমি প্রস্তুত করতে বেড়েছে শ্রমিকের চাহিদাও। ফলে সিরাজদিখান উপজেলার বিভিন্ন স্থান থেকে কৃষকরা নিমতলাতে ক্রমিক নিতে আসেন। কৃষিপ্রধান এ অঞ্চলে মৌসুমভিত্তিক শ্রমচাহিদা বেড়ে যাওয়ায় এতে সন্তুষ্ট শ্রমিকরাও। প্রতিদিন সকালের জমজমাট এই শ্রমবাজার সিরাজদিখানের কৃষি অর্থনীতিতে ইতিবাচক গতি যোগ করছে। নেত্রকোনা থেকে আগত শ্রমিক হোসাইন জানান, আলু রোপণ মৌসুমে কাজের সুযোগ এবং মজুরি দুটোই তুলনামূলকভাবে ভালো থাকে। এখন বাজারে আমাদের ৫০০-৫৫০ করে নেয়। তবে কিছুদিন পর আলু রোপণ পুরো দমে শুরু হলে বাজারটা আরও একটু ভালো হবে।

স্থানীয় কৃষক আশিক হোসেন বলেন, এখন থেকেই শুরু হবে আলু রোপণের প্রক্রিয়া। জমি পরিষ্কার, জমি চাষ দেওয়া, কীটনাশক প্রয়োগসহ আলুর রোপণের সব প্রক্রিয়া। সময়মতো শ্রমিক পাওয়া এবং আবহাওয়া অনুকূলে থাকলে এ বছরের আলু মৌসুম ভালো যাবে বলে আশাবাদী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত