ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিক সবুজের বাড়িতে অনশন ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন এক গার্মেন্টস তরুণী আকলিমা। গতকাল সোমবার সকালের দিকে উপজেলার তিরনইহাট ইউনিয়নের ঠুনঠুনিয়া গ্রামের শফিকুলের ছেলে সবুজের বাড়িতে উপস্থিত হয়ে ওই তরুণী এ কর্মসূচি শুরু করেন। ওই তরুণী ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ২নং বড়গ্রাম ইউনিয়নের জয়রামপুর গ্রামের চান মিয়ার মেয়ে বলে জানা গেছে।

তরুণী জানান, সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইমুর মাধ্যমে প্রেমিক সবুজের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর মোবাইল ফোনে তাদের প্রেমের সম্পর্ক হয়ে আসছে। ছয় মাস ধরে প্রেমিক সবুজের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে সবুজ তাকে ইমু মেসেঞ্জারে তার বাড়িতে আসার ঠিকানা দেয়। তরুণী বলেন, সবুজ তাকে বিয়ে করার আশ্বাস দিয়েছেন। সবুজকে সে বিয়ে করবে, বিয়ে করার জন্যই দূরপাল্লা থেকে পাড়ি দিয়ে পঞ্চগড় তেঁতুলিয়ায় এসেছেন। সরেজমিনে সংবাদ সংগ্রহ পর্যন্ত প্রেমিক পলাতক থাকায় এ নিয়ে প্রেমিক সবুজের মন্তব্য পাওয়া যায়নি।

তবে তার মা বলেন, ছেলে কেবল তেঁতুলিয়া পাইলট স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিবে, সে এমন কাজ করবে আমরা স্বপ্নেও ধারণা করতে পারছি না। আমার স্বামীও বাড়িতে নেই, মেম্বার এসেছেন উনি যেটা চান করবেন। তরুণীর দেওয়া নম্বরে তার ছোট ভাই বেলালের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তার বোনের সঙ্গে যোগাযোগ না করতে সবুজকে অনেকবার বারণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত