ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

কেন্দুয়ায় বিনামূল্যে টিকাদান ক্যাম্পেইন

কেন্দুয়ায় বিনামূল্যে টিকাদান ক্যাম্পেইন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা বাজারে তরকা রোগ প্রতিরোধে ফ্রি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টা থেকে বাংলাদেশ ভেটেরিনারি পল্লী চিকিৎসক সোসাইটি, গন্ডা ইউনিয়ন শাখার আয়োজনে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পেইনে বিভিন্ন প্রজাতির গবাদিপশুকে বিনামূল্যে তরকা রোগের টিকা প্রদান করা হয়। খামারি, পশুপালক ও স্থানীয় মানুষের অংশগ্রহণে গন্ডা বাজার এলাকায় প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ভেটেরিনারি পল্লী চিকিৎসক সোসাইটি, গন্ডা ইউনিয়ন শাখার ২০ সদস্যের নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ শহিদুল ইসলাম কল্যাণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মতিউর রহমান, গন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ শহিদুল ইসলাম কল্যাণ, বাংলাদেশ ভেটেরিনারি পল্লী চিকিৎসক সোসাইটি কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রিটন, সাধারণ সম্পাদক গন্ডা ইউনিয়ন বিএনপি রেজাউল আলম রনিসহ প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত