ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

কুমিল্লায় মা-ভাইকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় মা-ভাইকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বিল্লাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ী। গতকাল সোমবার সকালে জেলার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বসন্তপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী রাহেলা বেগম (৬০) ও তার মেজো ছেলে কামাল হোসেন (৩৫)। ঘটনার পর থেকে ঘাতক বিল্লাল হোসেন পলাতক রয়েছে। এ ঘটনায় ঘাতকের স্ত্রী আকলিমা খাতুনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসন্তপুর গ্রামের মৃত আজগর আলীর বড় ছেলে বিল্লাল হোসেন (৪২) একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে। এছাড়া বিল্লাল হোসেনের সঙ্গে তার ছোট দুই ভাইয়ের জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সোমবার সকালে বিল্লাল হোসেন তার বাড়িতে মাদক নিয়ে প্রবেশ করে। এ সময় মাহফিল শেষ করে মেজো ভাই কামাল হোসেনও বাড়িতে আসে। কামাল তার বড় ভাইকে মাদক নিয়ে বাড়িতে প্রবেশ না করতে নিষেধ করে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে বড় ভাই বিল্লাল তার ঘরে প্রবেশ করে ছুরি এনে কামালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত