ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বিষ দিয়ে ৩৩৫ হাঁস নিধন, অনুদান পাঠালেন তারেক রহমান

বিষ দিয়ে ৩৩৫  হাঁস নিধন, অনুদান পাঠালেন তারেক রহমান

চেরাগ মিয়ার একমাত্র সম্বল ছিল হাঁসের খামার। সেখানে প্রায় ৫০০টি হাঁস ছিল। গত বৃহস্পতিবার বিষ খেয়ে এই খামারির ৩৩৫টি হাঁস মারা যায়। এতে নিঃস্ব হয়ে পড়েন খামারি চেরাগ মিয়া। এ খবর গণমাধ্যমে প্রচার হলে সেই খামারির জন্য নগদ আর্থিক অনুদান পাঠালেন জাতীয়তাবাদী দল বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান। গত মঙ্গলবার বিকালে জুড়ী উপজেলার জায়ফর নগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের খামারি চেরাগ মিয়ার হাতে অনুদানের নগদ ৫০ (পঞ্চাশ) হাজার টাকা প্রদান করা হয়। তারেক রহমানের নির্দেশে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের তত্ত্বাবধানে চেরাগ মিয়ার বাড়িতে এসে অনুদান প্রদান করেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমদ মাহফুজ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জুড়ি উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী নিপার রেজা, জুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান প্রমুখ।

জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নিপার রেজা জানান, কিছুদিন পূর্বে জায়ফর নগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের চেরাগ মিয়ার খামারের হাঁস মারা যাওয়ার খবর জানতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে যুবদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদককে নির্দেশ দিলে তাদের তত্ত্বাবধানে জেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন উজ্জ্বল চেরাগ মিয়ার হাতে নগদ টাকা তুলে দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত