ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বান্দরবানে তিন ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বান্দরবানে তিন ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বান্দরবানের আলীকদমে অবৈধ তিন ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৭ হাজার ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আলীকদম উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই চারা বটতলী এলাকায় এবিএম, দক্ষিণ-পূর্ব পালং পাড়ায় এফবিএম এবং আমতলী এলাকায় ইউবিএম নামক তিনটি ইটভাটা গড়ে তোলা হয়েছে। এসব ভাটায় বনের কাঠ পোড়ানো এবং পাহাড় কেটে মাটি ব্যবহার করার খবর পেয়ে অভিযান চালানো হয়।

অভিযানে প্রতিটি ভাটা মালিককে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা এবং পোড়ানোর জন্য মজুত রাখা ৭ হাজার ঘনফুট কাঠ জব্দ করা হয়। আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত