
দিনাজপুরে আমন মৌসুমি ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ সম্পন্ন হয়েছে। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ অভিযান শেষ হয়েছে। তবে মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ অভিযান সম্পন্ন করা হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার ১৩টি উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ৪১৬৮, ৫৬০ টন আমন ধান ক্রয় করা হয়েছে। ও চুক্তিভিত্তিক মিলারের কাছ থেকে ৭৩ হাজার মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি বিধিমতে গত ২০ নভেম্বর থেকে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের তত্ত্বাবধানে এ ধান ও চাল সংগ্রহের অভিযান শেষ করা হয়েছে। প্রতি কেজি ধান ৩৪ টাকা দরে উল্লেখিত ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা শেষ হয়েছে। এ জেলার ১৩ উপজেলার সরকারি গুদামগুলো সরাসরি কৃষকদের কাছ থেকে এ ধান সংগ্রহ করা হয়েছে। এছাড়া চুক্তিভিত্তিক মিলারদের কাছ থেকে ৫০ টাকা কেজি দরে ৭৫০৩৫,৯৫০ টন চাল সংগ্রহ করা হয়েছে। জেলার দিনাজপুর সদর, বীরগঞ্জ, বোচাগঞ্জ, কাহারোলবিরল, খানসামা, চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ি, নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাটে ধান-চাল সংগ্রহ করা হয়েছে।
তবে শীতজনিত কারণে সংগ্রহ অভিযান কিছুটা দেরিতে সমাপ্ত হয়েছে। গত বছরের তুলনায় এবার ধান-চাল সংগ্রহে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে। এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম বলেন, দিনাজপুর জেলায় চালের লক্ষ্য মাত্রা ছিল ৭৫০৩৫,৯৫০ টন এরমধ্যে চাল সংগ্রহ সম্পন্ন করা হয়েছে। সরকারি বিধিমতে এবার জেলায় ধান-চাল সংগ্রহ অভিযান সমাপ্ত হয়েছে । ধান-চাল সংগ্রহ অভিযানে জেলা উপজেলা প্রশাসন নজর রাখার কারণে সুষ্ঠুভাবে ক্রয় সমাপ্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।