ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

কারখানায় বিস্ফোরণে শ্রমিক নিহত

কারখানায় বিস্ফোরণে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্রমপুর স্টিল মিলস কারখানায় লোহা গলানোর বাট্টি বিস্ফোরণে আলম হোসেন নামে এক শ্রমিক নিহত হয়েছে। এ সময় দগ্ধ হয়েছে বরকত নামে আরেক শ্রমিক। দগ্ধ বরকতকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

গত সোমবার মধ্যরাতে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় বিক্রমপুর স্টিল মিলস কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, রাত ২ টারদিকে মৈকুলী এলাকায় বিক্রমপুর স্টীল মিলস কারখানায় লোহা গলানোর বাট্টি বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় কারখানার শ্রমিক আলম হোসেন ও বরকত নামে শ্রমিক দগ্ধ হয়। দগ্ধ ২ জনকে রাতেই জাতীয় বার্ন ইন্সটিটিউটে নিয়ে গেলে ভোরে আলম হোসেন মৃত্যু বরণ করেন। দগ্ধ অপর শ্রমিক বরকত চিকিৎসাধীন রয়েছে।

তার অবস্থাও আশংকাজনক বলে জানান তিনি। নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত