ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

মাদারীপুরে সার ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা

মাদারীপুরে সার ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা

মাদারীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রি ও সারের কৃত্রিম সংকট দেখানোর প্রমাণ পাওয়ায় এক ডিলারকে ৬০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। গত সোমবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাজারে মেসার্স জগদীশ ট্রেডার্সের স্বত্বাধিকারী মহাদেব কুন্ডুকে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সূত্রে জানা যায়, মস্তফাপুর বাজারে সারের ডিলার মেসার্স জগদীশ ট্রেডার্স দীর্ঘদিন ধরে কৃষকদের সঙ্গে প্রতারণা করে আসছিল। এ বিষয়ে অভিযোগ পেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল তার এক সহকারীকে কৃষকের ছদ্মবেশে সার ক্রয় করতে ওই ডিলারের কাছে পাঠান। পরে ছদ্মবেশি কৃষক ডিএপি সার ক্রয় করতে গেলে তার সঙ্গে অন্য সার না নিলে বিক্রয় করবেন না বলে জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত