ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

টিভি সাংবাদিক ফোরামের কমিটি

টিভি সাংবাদিক ফোরামের কমিটি

নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের আগামীর এক বছর জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নোয়াখালী জেলার টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘টেলিভিশন সাংবাদিক ফোরামে’-র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুরোনো কমিটি বিলুপ্তি করে একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার মিজানুর রহমানকে সভাপতি ও চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার সুমন ভৌমিককে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। গত শনিবার রাতে জেলা শহর মাইজদীর দারুচিনি রেস্টুরেন্টে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়ার সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভাপতি সাবেক কমিটি বিলুপ্তি ঘোষণা করেন। পরে সাবেক সভাপতির প্রস্তাবে সবার সম্মতিতে বাংলা ভিশনের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নুরুল আমিনের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে সবার সম্মতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবাগত কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মোতাসিম বিল্লাহ সবুজ (যমুনা টিভি), ফয়জুল ইসলাম জাহান (এটিএন নিউজ), সহ-সাধারণ সম্পাদক ইয়াকুব নবী ইমন (বাংলা টিভি), কোষাধ্যক্ষ আলা উদ্দিন শিবলু (চ্যানেল আই), সাংগঠনিক সম্পাদক খায়রুল আনাম রিফাত (দিপ্ত টিভি), প্রকাশনা ও সাহিত্য বিষয়ক সম্পাদক শাকিল আহমদ (গাজি টিভি), দপ্তর ও অফিস সম্পাদক মিজানুর রহমান রিয়াদ (মাছরাঙ্গা টিভি), সমাজকল্যাণ সম্পাদক আল-শাহরিয়ার শিপন (চ্যানেল এস), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজিম উদ্দিন মিলন (আনন্দ টিভি), তথ্য-সম্প্রচার ও যোগাযোগ সম্পাদক মো. নূর করিম (এশিয়ান টিভি)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত