
ঠাকুরগাঁওয়ে খ্রিস্টান সম্প্রদায়ের যুবাদের নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এই শিক্ষা সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অ্যাডুকেশন স্পেশালিস্ট মার্গারেট মালাকার, প্রকল্প কর্মকর্তা রিমো রনি হালদার, প্রকল্প ব্যবস্থাপক ভুজেন্দ্রনাথ সিংহ প্রমুখ।