ঢাকা রোববার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

হাজীগঞ্জে ছয় ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ক্ষতিগ্রস্ত

হাজীগঞ্জে ছয় ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ক্ষতিগ্রস্ত

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারস্থ শহিদ আলী আজ্জম সড়কে (স্টেশন রোডে) একটি মার্কেটের ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ক্ষতিগস্ত হয়েছে। গত শুক্রবার রাতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত আলী আশ্রাফ মার্কেটের মালিকের বড় ছেলে নুরুন্নবী সুমন দাবি করেন, তাঁদের মার্কেটের ১২টি দোকানের মধ্যে ছয়টি ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে- ফার্নিচার, টাইলস অ্যান্ড স্যানিটারি, হার্ডওয়্যার ও পাইপের দোকান।

প্রত্যক্ষদর্শী সাবেক অধ্যক্ষ মো. আলমগীর কবির পাটোয়ারী জানান, আগুন লেগেছে দেখে প্রথমে পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসেকে কল করা হয়। দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করা ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দ্রুত যাওয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছেন তারা।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে সক্ষম হওয়ায় পুরো মার্কেটটি রক্ষা পেয়েছে। তিনটি দোকান বেশি ক্ষতিগ্রস্ত হয়। বাকিগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি ইউনিট ও এলাকাবাসী দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত