
মাদারীপুরের কালকিনিতে আগুনে পুড়ে তরুণ উদ্যোক্তা শরিফুল ইসলামের ফার্ম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শনিবার কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের চৌকদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ফার্মের পাশের জমির ছোন পরিস্কার করার জন্য জমিতে আগুন লাগান জমির মালিক শফিকুল ইসলাম। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের জমির ফসলসহ ফার্মে থাকা ২ হাজার বয়লার মুরগী, মুরগীর খাবার, নগদ ৩০ হাজার টাকা ও মুরগীর ফার্ম আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।