ঢাকা রোববার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

হরিপুর উপজেলার কামারপুকুর পূর্বপাড়া মিলন বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় রুস্তম আলী নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তরত চিকিৎসক রুস্তম আলীকে মৃত ঘোষণা করেন।

নিহত রুস্তম আলী ওই এলাকার মৃত কেরামত আলীর ছেলে। পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন। এর আগেও একাধিকবার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন।

নিহতের ছেলে খোরশেদ আলী বলেন আমার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত