ঢাকা সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজার মেরিন ড্রাইভের দরিয়ানগরে জিপগাড়ি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক আরোহী নিহত এবং একজন আহত হয়েছে। গতকাল রোববার দুপুর পৌনে ২টার দিকে মেরিন ড্রাইভের রামু উপজেলার দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, হিমছড়ি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পরিদর্শক প্রভাকর বড়ুয়া।

নিহত অলিউল্লাহ টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার আলী মিয়ার ছেলে। তিনি জমি ব্যবসায়ী ছিলেন। তবে পেশাগত জীবনের শুরুতে কয়েক বছর মাদ্রাসায় শিক্ষকতা করতেন। আহত আমির হোসেন একই এলাকার বাসিন্দা। তিনিও জমি বেচা-কেনা ব্যবসা করতেন।

স্থানীয়দের বরাতে প্রভাকর বড়ুয়া বলেন, দুপুরে মেরিন ড্রাইভের দরিয়ানগর এলাকায় টেকনাফমুখী জিপগাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা। ঘটনার পরপরই জিপগাড়ির চালক পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ জব্দ করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত