
পবিত্র রমজান মাস উপলক্ষে মানবিক সংগঠন ও সংস্থা ওব্যাট হেল্পার্স রংপুরেরে পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার ওব্যাট হেল্পার্স রংপুরের মাঠ প্রাঙ্গন মিলনায়তনে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) রোকসানা বেগম।
ওব্যাট হেল্পার্স রংপুরে আয়োজনে প্রথম ধাপে ২৫০ জন অসহায় মানুষের মধ্যে ৩০ দিনের খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।
এসব প্যাকেটে ছিল : চাল ২৫ কেজি, লাল মসুর ডাল ২ কেজি, সয়াবিন তেল ৩ লিটার, গমের আটা ২ কেজি, আলু ৫ কেজি, লবণ ১ কেজি, খেজুর ১ কেজি, ছোলা ২ কেজি এবং চিনি ২ কেজি। এছাড়াও দ্বিতীয় ধাপে সংগঠনটির নিজস্ব তহবিল থেকে আরও ৬৫০ জনের মধ্যে ১৫ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
১৫ দিনের এই খাদ্য প্যাকেটে ছিল : চাল ১০ কেজি, লাল মসুর ডাল ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, গমের আটা ২ কেজি, নতুন আলু ৩ কেজি, লবণ ১ কেজি, খেজুর ১ কেজি, ছোলা ২ কেজি এবং চিনি ১ কেজি। ওব্যাট হেল্পার্সের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে রোকসানা বেগম বলেন, রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। রংপুরে ওব্যাট হেল্পার্স দীর্ঘদিন ধরে মানবিক সহায়তার এই ধারা অব্যাহত রেখেছে, যা সত্যিই প্রশংসনীয়।