
চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের জরুরি সভা চন্দনাইশ পৌরসভাস্থ কাতপাড়া পূজা পরিষদের স্থায়ী কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত হয়। সভার শুরুতে চন্দনাইশ পৌরসভা ১নং ওয়ার্ডে ডাকাতের গুলিতে নিহত চন্দন দে এর আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করা হয়। উপস্থিত সবাই চন্দন দে এর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত সময়ে মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।
সংগঠনের কার্যক্রম গতিশীল করতে যেসব পৌরসভা-ইউনিয়ন কমিটি নিষ্ক্রিয় হয়ে পরেছে সেগুলো নতুনভাবে সাজিয়ে উপজেলা কমিটি গঠনের বিষয়ে সবাই মতামত ব্যক্ত করেন।