ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি

* কলাবাগান, পেঁপে বাগান, ভুট্টা খেত ও সূর্যমুখী ফসলের খেত ঝড়ের আঘাতে হয়েছে লণ্ডভণ্ড
চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি

চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের উঠতি ফসলের হয়েছে ব্যাপক ক্ষতি। কলাবাগান, পেঁপে বাগান, ভুট্টা খেত ও সূর্যমুখী ফসলের খেত ঝড়ের আঘাতে হয়েছে লণ্ডভণ্ড। এ সময় সদর উপজেলার দৌলতদিয়াড়ে তিন তালা ছাদের উপর থেকে টিন নামাতে গিয়ে ছাদ থেকে পড়ে মোখলেছুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ৮ দিকে এ ঘটনা ঘটে। নিহত মোখলেসুর রহমান উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়ার সরদারপাড়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাস সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের আঘাত হানে। এ সময় উপজেলার দৌলতদিয়া গ্রামের মোখলেসুর রহমান তার নিজ বাড়ির তিন তালার ছাদের উপর থেকে টিন নামাতে গিয়ে পা ফুসকে নিচে পড়ে গুরুত আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে কৃষি বিভাগ। ফাল্গুনের মাঝামাঝি হতে প্রকৃতি বিরূপ আচরণ করতে থাকে। প্রতিদিনই মনে হতো এই বুঝি বৃষ্টি এলো। আকাশ থাকতো থমথমে।

রোদের প্রবণতা ছিল অনেক বেশি। চৈত্রের শেষ সপ্তাহে দিকে ঝড়ের আঘাতে পূর্তি ফসল হয়েছে ব্যাপক ক্ষতি। জেলায় ঝড়ের আঘাতে কলাগাছ, ভুট্টা, সূর্যমুখী ফসল ও গাছপালা ভেঙে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। জীবননগর উপজেলার ইউনিয়ন, আন্দুলবাড়িয়া ইউনিয়ন ও প্রথমে ইউনিয়ন এলাকাসহ জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক হারে বিভিন্ন জাতের কলার আবাদ হয়ে থাকে। এই কলা এলাকার চাহিদা পূরণ করেও বাইরের জেলাগুলোতে পাঠানো হয়। বিভিন্ন এলাকার পাইকারি কলা ব্যবসায়ীরা এখন থেকে কলা কিনে নিয়ে যায়।

জীবন নগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলমগীর হোসেনের সঙ্গে কথা বললে তিনি জানান, আমরা ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত ফসলের খেত পরিদর্শন করছি ক্ষয়ক্ষতির একটা রিপোর্ট তৈরি করে জেলায় পাঠিয়েছি। তবে ক্ষতির প্রকৃত হিসাব পেতে আরও কয়দিন অপেক্ষা করতে হবে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, গত মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে চুয়াডাঙ্গাতে ঝোড়ো বাতাস ও বৃষ্টির শুরু হয়। বাতাস ও বৃষ্টি এক ঘণ্টা ছিল। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৫ মিলিমিটার। ঝড়ের গতি ছিল ঘণ্টায় ২০ কিলোমিটার। তিনি আরও জানান, কালবৈশাখী ঝড়ের কারণে ফসলের ক্ষতি, আমবাগানসহ বিভিন্ন বাগানের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। কৃষক ও ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে এই ঝড়ের কারণে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মোকলেসুর রহমানের মৃত্যুর খবর জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত