ঢাকা শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

হাটহাজারীতে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনীর অভিযান

হাটহাজারীতে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনীর অভিযান

চট্টগ্রামে হাটহাজারীতে ভোজ্যতেল মজুদ ও অন্যান্য অনিয়মে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করেন।

গতকাল শুক্রবার বিকালে পৌরসভার মেডিকেল গেইট এলাকায় পুরাতন থানার সামনে আলম এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে উপজেলা সহ:কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্র্রেট শাহেদ আরমানের নেতৃত্বে র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় আবাসিক ভবনের মধ্যে আলম এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে প্রায় ৩০ হাজার লিটার তেল মজুদ পাওয়া যায়। অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদভাবে তেল মজুদ করা, যথাযথ ডকুমেন্টস প্রদর্শনে ব্যর্থতা, পুরাতন স্টক শেষ হওয়ার পূর্বেই চালানের মাধ্যমে নতুন পণ্য এনে মজুদ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখার অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো জব্দ করা হয় এবং মজুদকৃত ভোজ্যতেল বিক্রয়ের আগ পর্যন্ত নতুন মজুদ না করার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এই বিষয়ে এ্যাসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, অবৈধ মজুদ করে বাজারে কৃত্তিম সংকটরোধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত