
চট্টগ্রামের বাঁশখালী তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে প্রতিনিয়ত একটি সিন্ডিকেট বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এই চোর সিন্ডিকেট চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে বাইরে বিক্রি করে থাকেন। গত বৃহস্পতিবার স্থানীয়দের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে কয়েকজন সংবাদকর্মী চাম্বল এলাকার ২নং ওয়ার্ডে গোলাম আলী চৌধুরী জামে মসজিদের সামনে পুকুর পাড়ে গেলে এস পাওয়ার প্ল্যান্টের চুরি করে নিয়ে যাওয়া সিঁধেল তার দেখতে পেয়ে বাঁশখালী থানা পুলিশকে খবর দেন। পরে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
এসময় চাম্বল ২নং ওয়ার্ডের বিল্লা মিয়ার পুত্র আজগর ও আবুল কালাম প্রকাশ কালুর পুত্র মনি আলম বাড়িতে অভিযান চালিয়ে ১১ হাজার কেভি এক্সেল বি তারসহ প্রায় ২০ লাখের অধিক টাকার মালামাল উদ্ধার করা হয়। পরবর্তীতে এসএস পাওয়ার প্লান্ট কতৃপক্ষ বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে এবং ৮-৯ অজ্ঞাতনামা দিয়ে মামলা করা হয়েছে।