ঢাকা শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

পুড়ে গেছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান

পুড়ে গেছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। গত বৃহস্পতিবার গভীর রাতে ওই বাজারের সন্তোষপুর সড়ক সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১টার দিকে বাজারে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা। তাদের তাৎক্ষণিক ও দক্ষ হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। অন্যথায় আগুন ছড়িয়ে পড়ে শতাধিক দোকান ভস্মীভূত হওয়ার আশঙ্কা ছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত