ঢাকা রোববার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে ১১ দলের বিক্ষোভ সমাবেশ

রংপুরে ১১ দলের বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে গতকাল শনিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখা ও ১১ দলের উদ্যোগে রংপুর নগরীতে এক বিশাল বিক্ষোভণ্ডসমাবেশ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর সিটি বাজার, সুপার মার্কেট, পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, প্রেসক্লাব চত্বর, গ্রান্ড হোটেল মোড় হযে শাপলা চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও রংপুর-৩ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগরী শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক র্পাটির রংপুর মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, খেলাফত মজলিশ নেতা ইব্রাহীম খলিল, ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগর সভাপতি আনিসুর রহমান, জাতীয় ছাত্রশক্তির রংপুর মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি। প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান বেলাল এমপি গণভোটের রায় বাস্তবায়ন না করায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, জনগনের প্রত্যাশা ছিল নির্বাচিত সরকার একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ৪ কোটি মানুষের গণরায় অনুযায়ী দেশ পরিচালানা করবেন। তবে সরকার গণরায় উপেক্ষা করে সংবিধানের কাঠামোগত সংস্কারে পরির্বতে আংশিক সংশোধনের পথে হাটছে। জনগণের প্রত্যাশা পূরণ করছে না। গণভোট না মানলে আমরা জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আন্দোলনে এগিয়ে যাবো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত