ঢাকা রোববার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

পূর্বধলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

পূর্বধলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

নেত্রকোনার পূর্বধলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার ‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই স্লোগানে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী এ মেলা শুরু হয়েছে। বিজ্ঞান মেলা উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মাছুম মোস্তফা। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীম জাহানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বক্কর ছিদ্দিক, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জাহিদ আলম, উপজেলা সহকারী প্রোগ্রামার মো. রফিকুল ইসলাম, রাজনৈতিক দলের নেতারা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা।

মেলায় ২০টি স্টলের মধ্যে ১৮টি স্টলে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প প্রদর্শন করছে। পাশাপাশি আয়োজন করা হয়েছে অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার। আজ রোববার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত