ঢাকা রোববার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

কুষ্টিয়ায় মাদক ও চোরাই পণ্য উদ্ধার

কুষ্টিয়ায় মাদক ও চোরাই পণ্য উদ্ধার

কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও চোরচালানী মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৯ হাজার ৫০০ টাকা।

গতকাল শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ জামালপুর বিওপির জয়পুর মাঠ পাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সিরাপ এবং একই দিনে আনুমানিক সকাল ৯টার দিকে তেঁতুলবাড়ী বিওপির খাসমহল এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়াও গত শুক্রবার রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটের সময় শেওড়াতলা বিওপির কাজিপুর উত্তরপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গতকাল শনিবার ভোর ৪টার সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ বিলগাথুয়া বিওপির পূর্ব বিলগাথুয়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৪০০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ মাদক, বিস্ফোরক দ্রব্যসহ সব প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত