ঢাকা রোববার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

হাসপাতালে চিকিৎসা সরঞ্জামাদি প্রদান

হাসপাতালে চিকিৎসা সরঞ্জামাদি প্রদান

সৌদি আরব প্রবাসী মাহবুবুল হকের অর্থায়নে সোনাগাজী উপজেলা হাসপাতালে জীবন রক্ষাকারী অক্সিজেন কনসেন্ট্রেটর ও বাইপাপ মেশিনসহ যন্ত্রপাতি প্রদান করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরে হাসপাতালের প্রশাসনিক ভবনে আনুষ্ঠানিকভাবে এসব যন্ত্রপাতি গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তৌহিদুল ইসলাম। এ সময় সোনাগাজী পৌরসভা বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সোনাগাজী সরকারি কলেজের সাবেক জিএস ও উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মহসিন পাটোয়ারী, হাসপাতালের উচ্চমান সহকারী জামাল উদ্দিন, ইপিআই বিভাগের ইনচার্জ জামশেদ উদ্দিন উপস্থিত ছিলেন। সার্বিক সমন্বয় করেন স্বাস্থ্য পরিদর্শক নুর নবী।

সৌদি আরব প্রবাসী মাহবুবুল হক বলেন, সোনাগাজী হাসপাতালে জরুরী চিকিৎসা সরঞ্জমের সংকটের কথা শুনে আমি জনস্বার্থে নিজ দায়িত্বে এসব যন্ত্রপাতি প্রদান করেছি।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তৌহিদুল ইসলাম বলেন, জনস্বার্থে এগিয়ে আসায় প্রবাসী মাহবুবুল হককে ধন্যবাদ, এসব যন্ত্রপাতি হাসপাতালের চিকিৎসা কার্যক্রমে আরও গতি বাড়াবে।

সৌদি আরব প্রবাসী মাহবুবুল হক উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের হাজী জিন্নাত আলী পাটোয়ারী বাড়ির সন্তান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত