
নওগাঁর ধামইরহাটে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফারুক হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার বিকালে এ ঘটনার পর পরই তাকে আটক করা হয়েছে। গতকাল শনিবার সকালে আদালতের মাধ্যমেকারাগারে পাঠানো হয়েছে অভিযুক্তকে।
আটক ফারুক হোসেন উপজেলার চৌঘাট (কাগজকুটা) বন্ধাবর গ্রামের মোজাহারের ছেলে।
ভুক্তভোগীর পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ফারুক হোসেন ভুক্তভোগী ছাত্রীকে ধর্ষণের জন্য তাকে গাছের ডাল দিয়ে আঘাত করে রক্তাক্ত করে।
এ সময় ওই ছাত্রী কোনোরকমে ফারুকের হাতে কামড় দিয়ে পালিয়ে বাড়ি যায়। পরে পরিবারের সদস্যদের বিষয়টি অবগত করে। এ ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে গত শুক্রবার বিকালে ফারুক হোসেনকে আটক করে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, ঘটনার পরপর আসামি ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।