ঢাকা সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচনে মনোনয়নপত্র দাখিল

শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচনে মনোনয়নপত্র দাখিল

উৎসবমুখর পরিবেশে শরীয়তপুর প্রেসক্লাবের আসন্ন নির্বাচনে ৪৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল রোববার দিনব্যাপী প্রেসক্লাব প্রাঙ্গণে প্রার্থীদের উপস্থিতিতে জমে ওঠে প্রাণবন্ত পরিবেশ। সহকর্মীদের শুভেচ্ছা বিনিময়, আলোচনা এবং সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় মুখর ছিল পুরো এলাকা।

প্রধান নির্বাচন কমশিনার ও জেলা তথ্য কর্মকর্তা শাহীন মিয়া জানান, আগামী ২৮ এপ্রিল শরীয়তপুর প্রেসক্লাবের ২১টি পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সভাপতি পদে ৪ জন, সহ-সভাপতি পদে ৫ জন, সাধারণ পদে ৩ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, কোষাধক্ষ্য পদে ২ জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৩ জন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, সমাজকল্যাণ সম্পাদক পদে ২ জন, আইন সম্পাদক পদে ৩ জন এবং ধর্ম ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে ৩ জন ও কার্যকরী সদস্য পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাত্র ১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র দাখিলের দিন প্রার্থীরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন। এ সঙ্গে তারা সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য এবং কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।

নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন প্রত্যাহার ২২ এপ্রিল। প্রেসক্লাবের এ নির্বাচনকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে একটি শক্তিশালী নেতৃত্ব গঠিত হবে বলে আশা করছেন কর্মরত সাংবাদিকসহ সুধী সমাজ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত