ঢাকা সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ১০৪ শিশুর হাম শনাক্ত

সিরাজগঞ্জে ১০৪ শিশুর হাম শনাক্ত

সিরাজগঞ্জে হামের রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর হাম সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১০৪। এদের মধ্যে ৭৭ জন সুস্থ হয়েছে এবং হাসপাতালে ভর্তি রয়েছে ২৭। সিভিল সার্জন অফিসের তথ্যবিদ হুমায়ুন কবির জানান, এ হাম রোগের প্রার্দুভাব ক্রমশ বাড়ছে। সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২৭ জন রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে শহীদ এম মনসুর আলী মেডিকেলে কলেজ হাসপাতালে ১৫ জন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ৬, রায়গঞ্জে ২, শাহজাদপুর, উল্লাপাড়া, তাড়াশ ও বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন করে ভর্তি রয়েছে। এ রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ জরুরি ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়ে সিভিল সার্জন ডা. নুরুল আমিন বলেন, জরুরি কর্মসূচি হিসেবে ২০ এপ্রিল থেকে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে টিকাকেন্দ্রে হামের টিকা দেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত