
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠন নিয়ে প্রভাবশালী দুগ্রুপের মধ্যে সংঘর্ষ ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়গ্রুপের কমপক্ষে ৯ জন আহত হয়েছে। গত শুক্রবার উপজেলার বাড়ইগ্রামে কেন্দ্রীয় মসজিদ কমিটি গঠন নিয়ে এ ঘটনা ঘটে। উল্লাপাড়া মডেল থানার ওসি মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে ওই মসজিদের কমিটি গঠন নিয়ে উত্তেজনা চলে আসছিল। গত শুক্রবার জুমার নামাজের পর এলাকার মুরুব্বিরা এ নিয়ে আলোচনায় বসেন। আলোচনা শুরু হওয়ার আগেই দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।