ঢাকা রোববার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

রাজশাহীতে ১১ দলের গণমিছিল

রাজশাহীতে ১১ দলের গণমিছিল

গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং সারাদেশে শিক্ষাঙ্গণে সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহীতে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।

গতকাল শনিবার বিকেল ৫টায় নগরীর আলুপট্টি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে কুমারপাড়া মোড়, সাহেববাজার জিরো পয়েন্ট, মনি চত্বর, রাজশাহী কলেজ ও লোকনাথ স্কুলের সামনে দিয়ে সোনাদিঘি মোড় হয়ে বাটার মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, গত ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদের ভিত্তিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে গণভোট অনুষ্ঠিত হয়। সেই গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ পক্ষে রায় দেয়। কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে বর্তমান সরকার এই রায় বাস্তবায়নে টালবাহানা করছে। জুলাই সনদ বাস্তবায়ন না করে তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিগত স্বৈরাচারী সরকার দেশ ছেড়ে পালানোর সময় পেলেও বর্তমান সরকার পালানোর পথও খুঁজে পাবে না। জনদুর্ভোগের কথা তুলে ধরে বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের মানুষ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত