ঢাকা রোববার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সহকারী শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

সহকারী শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি আবাসিক ভবন থেকে শেখ রাজু ইসলাম (৩৮) নামে এক সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে কোনো এক সময়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শেখ রাজু ইসলাম গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের নুরুল ইসলাম ও রাশিদা বেগমের ছেলে। তার স্ত্রী হেপি আক্তার ভাঙ্গা উপজেলার ৮ নম্বর আতাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার তিনি গোপালগঞ্জ থেকে ভাঙ্গা পৌরসভার কোটপাড় এলাকার ‘মাতৃকুঞ্জ’ নামের একটি সাততলা ভবনের চতুর্থ তলার ভাড়া বাসায় আসেন। গতকাল শনিবার সকালে স্ত্রী বড় মেয়ে আরিশাকে নিয়ে স্কুলে গেলে তিনি ছোট মেয়ে আমেনাকে নিয়ে বাসায় অবস্থান করছিলেন।

সকাল ৯টা ৪৫ মিনিটে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে তার শেষ কথা হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ছোট মেয়ে আমেনা খেলাধুলা শেষে বাসায় ফিরে ঘরের ভেতরে ফ্যানের হুকে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার বাবাকে দেখতে পায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত