ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

কালভার্ট সংস্কারের দাবি

কালভার্ট সংস্কারের দাবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে ৫ গ্রামের পানি নিষ্কাশনের শত বছরের পুরোনো একমাত্র কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ৫ গ্রামের অত্যন্ত কয়েকশ মানুষ।

গতকাল রোববার রাস্তার ধুলোবালি উপেক্ষা করে মদনপুর টু গাউছিয়া হাইওয়েতে নয়াপুর বাজারের পাশে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগা উপজেলা উত্তরের সাবেক আমির মাওলানা ইসহাক মিয়া, গ্রাম বাংলা টিউব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু বক্কর, নয়াপুর উত্তর পাড়া মসজিদের সেক্রেটারি মো. ঈসমাইল ও কোষাধক্ষ আরিফ, রুহুল আমিনসহ ৫ গ্রামের অত্যন্ত কয়েকশ নারী ও পুরুষ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত