
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা আমির টিএম বিলাল হোসাইন ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা যায়, তিনি গতকাল রোববার সকালে ঢাকার অরোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শ্রীনগর উপজেলাসহ মুন্সীগঞ্জ জেলার রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম টিএম বিলাল হোসাইন দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনের দায়িত্বশীল হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। তিনি ছিলেন সজ্জন, পরোপকারী ও সংগঠনপ্রাণ একজন ব্যক্তিত্ব। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।
মরহুমের জানাজা জোহরের নামাজের পর শ্রীনগর উপজেলার ছনবাড়ী আল-মদিনা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।