ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বিদ্যুৎস্পর্শে কলেজছাত্রের মৃত্যু

বিদ্যুৎস্পর্শে কলেজছাত্রের মৃত্যু

সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পর্শ হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম সুজন সরকার (২৫) সে ওই গ্রামের সচ্চিদানন্দ সরকারের ছেলে ও সাতক্ষীরা সিটি কলেজের ছাত্র। বিকালে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালি জানান, সকালে সুজন মেশিন দিয়ে ধান ঝাড়ার জন্য ঘরের ভিতরে ঢুকে ধান মাড়াই মেশিনের প্লাগ দিতে গিয়ে অসাবধানবশত বিদ্যুতিক শর্ট লেগে গুরুতর আহত হয়। পরে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত