
নাটোরের বাকপ্রতিবন্ধী ছেলের হাতে খুন হয়েছে মা। এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। ঘটনা ঘটে গত রোববার রাত ১১টার দিকে শহরের মল্লিকহাটি ঘোষপাড়া এলাকায়। নিহত ওই নারীর নাম শহীদা বেগম (৫৫)। অভিযুক্ত বাকপ্রতিবন্ধী যুবকের নাম আরিফ হোসেন। পুলিশ ও স্থানের সঙ্গে জানা গেছে, স্বামীর মৃত্যুর পর বাকপ্রতিবন্ধী ছেলেকে নিয়ে বসবাস করে আসছিলেন ওই নারী। শাহীদা বেগমের ওপর প্রায়ই হামলা করতো তার ছেলে। রোববার রাতে মায়ের সঙ্গে বাকবিতণ্ডার হয়। একপর্যায়ে বাড়িতে থাকা পাথরের শিল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দ্রুত পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠনো হয় নাটোর সদর হাসপাতাল মর্গে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
নাটোর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পাঠানো হয়েছে মর্গে।