
জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে একই পরিবারে ৩ জনের মৃত্যু হয়েছে। গত রোববার রাত ৩টার দিকে দাগি দক্ষিণপাড়ায় দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন- মৃত আব্দুল গণির স্ত্রী খুকি বেগম , দ্ইু মেয়ে ফাতেমা খাতুন এবং ফরিদা বেগম। ঘটনার সময় তারা একই ঘরে ঘুমিয়ে ছিলেন। প্রতিবেশী আ. সালাম জানান, রাতে প্রচণ্ড ঝড় হয়। এ সময় একটি গাছের শিকড়সহ উপড়ে ঘরের উপরে পড়ে। গাছের চাপায় ঘুমন্ত অবস্থায় মা-মেয়েসহ ৩ জনের করুণ মৃত্যু ঘটে। এ ঘটায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ব্যাপারে এসআই হুমায়ুন কবির জানিয়েছেন, পরদিন সকালে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে।