
কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৯টায় জেলা শহরের হারুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. শামীম (৩০) ওই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। নিহতের স্ত্রী নাসরিন বলেন, ‘আমাদের সবার সামনে লিংকন এসে আমার স্বামীকে পেটে ছুরি মেরেছে। আমি এর উপযুক্ত বিচার চাই।’ কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া জানান, নিহত শামীমের সঙ্গে দির্ঘদিন ধরেই তার মৃত ফুফাতো ভাই সুলতানের ছেলে লিংকনের সঙ্গে জমিজমা বিষয়ে বিরোধ চলে আসছিল। এ বিষয়কে কেন্দ্র করে গতকাল সকালে ঘরের ভিতরে গিয়ে পরিবারের লোকজনের সামনে শামীমকে ছুরিকাঘাত করে লিংকন পালিয়ে যায়।