ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

শিশু ধর্ষণের অভিযোগে পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার

শিশু ধর্ষণের অভিযোগে পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার

রংপুরে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ওই মাদ্রাসায় কর্মরত আব্দুল মান্নান (৫৭) নামে এক পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রোববার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৩ এর সিনির সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ভুক্তভোগী শিশু শিক্ষার্থী রংপুর নগরীর একটি ফোরকানিয়া মাদ্রাসার ২য় শ্রেণির শিক্ষার্থী। গত ১৮ এপ্রিল পরিচ্ছন্নতাকর্মী আব্দুল মান্নান সকাল আটটার দিকে ক্লাস রুমে একা পেয়ে জোরপূর্বক ওই শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করে। পরে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে অভিভাবকদের ধর্ষণের বিষয়টি জানায়। এরপর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পরশুরাম থানার একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এদিকে ধর্ষণের ঘটনার পর থেকেই গ্রেপ্তার এড়াতে আব্দুল মান্নান চতুরতার সঙ্গে আত্মগোপনে যান। থানায় মামলা হলে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। সেই তৎপরতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর একটি আভিযানিক টিম রংপুর জেলার তারাগঞ্জ থানার চৌপথী বাজার এলাকা থেকে অভিযুক্ত আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত