
আশুলিয়ায় একটি বাড়িতে ডাকাতি হওয়ার ঘটনার একদিন পার না হতেই আবারও একটি বাড়িতে গতকাল ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুটে নিয়ে যায়। গত মঙ্গলবার রাতে আশুলিয়ার আউকপাড়া এলাকার ছায়াকুঞ্জর আব্দুল্লাহর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। বাড়ির সদস্যরা জানায়, তাদের একতলা বাড়িতে ১০ থেকে ১৫ সদস্যের একদল মুখোশধারী ডাকাত বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩৫ হাজার টাকা, একটি আংটি, দুইটা রৌপ্যর চেইন, একটি স্বর্ণের চেইন, একজোড়া কানের দুল ও আসবাবপত্রসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।