
পাবনার ভাঙ্গুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম লিমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। এ সময় বক্তারা বলেন, অপুষ্টি রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। একটি স্বনির্ভর ও সুস্থ জাতি গঠনে সঠিক পুষ্টির কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমানা আক্তার। এছাড়াও স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।