ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সোনাগাজী পৌরসভায় উন্নয়ন কর্মশালা

সোনাগাজী পৌরসভায় উন্নয়ন কর্মশালা

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পরিচালিত নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে দেশের ১৬টি পৌরসভার উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নের অংশ হিসেবে সোনাগাজী পৌরসভায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পৌরসভার হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোনাগাজী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, নগর পরিকল্পনাবিদ আল মুস্তাকিন অপূর্ব, সীমা আক্তার, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত