ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

দেবহাটায় অভিভাবক সমাবেশ

দেবহাটায় অভিভাবক সমাবেশ

সাতক্ষীরার দেবহাটার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মাদক, মোবাইল গেমিং প্রতিরোধে ও হামের টিকা প্রদানসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদের সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক আবুল কালামের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, উপজেলা শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী ও উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন- দেবহাটা কলেজের সাবেক অধ্যক্ষ আনিসুজ্জামান কালাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, সাবেক শিক্ষক মুজিবর রহমান, নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম, স্কুলের অভিভাবক সদস্য ফারুক হোসেন, অভিভাবক রুবিনা পারভিন প্রমুখ। সমাবেশে সব অভিভাবকদেরকে স্কুল চলাকালীন সময় বাদে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি খেয়াল রাখা, মাদক ও খারাপ সঙ্গ পরিহার করা, মোবাইল গেমিংয়ের ক্ষতিকর দিক সম্পর্কে অবগত হওয়াসহ বিভিন্ন বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

এছাড়া শিক্ষার্থীদের আগামী দিনের ভবিষ্যৎ উল্লেখ করে নিজেদের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন এবং সর্বদা সত্যবাদী হয়ে চলার পরামর্শ প্রদান করা হয়। এ সময় স্কুলের সব শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও সচেতন মহল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত