ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

হালদার মৎস্য প্রজননক্ষেত্র সংরক্ষণে সেমিনার

হালদার মৎস্য প্রজননক্ষেত্র সংরক্ষণে সেমিনার

এশিয়ার বিখ্যাত প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে অংশীজনের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য অধিদপ্তরের উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) অর্থায়নে ও উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুক। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসানের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপি নেতা আজিজুল হক, মো. শওকত আলম, উপজেলা বিএনপি নেতা ইসহাক চৌধুরী, হামিদুল হক মন্নান, পৌর বিএনপি নেতা শহীদুল্লাহ চৌধুরী, নুরুল করিম নুরু, শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, হারুনর রশীদ, প্রেসক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের, থানার পুলিশ পরিদর্শক আকবর হোসেন।

বক্তারা বলেন, হালদা এশিয়ার একমাত্র নদী, যেখান থেকে রুইজাতীয় মাছের (রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ) নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। এই নদীর স্বতন্ত্র অবস্থা যেন বিনষ্ট না হয়, এবং মাছের প্রজনন ক্ষেত্র যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে দিকে লক্ষ্য রাখতে হবে। হালদা নদীর উৎপত্তি, বিস্তার এবং সমাপ্তি সবই বাংলাদেশের অভ্যন্তরে। এ নদী আমাদের সম্পদ। এ সম্পদ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত