ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

রংপুরের তারাগঞ্জে বৃষ্টির মধ্যে রান্নার জ্বালানি সংগ্রহ করতে গিয়ে বজ্রপাতে সাহেরা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাহেরা বেগম ওই গ্রামের মজিবর হোসেনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে রংপুরে টানা বৃষ্টিপাত হচ্ছে। সেই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা ছিল এবং থেমে থেমে হালকা বৃষ্টি হচ্ছিল। দুপুর নাগাদ বৃষ্টির বেগ কিছুটা কমলে সাহেরা বেগম রান্নার কাজে সহায়তার জন্য বাড়ির পাশে লাকড়ি সংগ্রহ করতে বের হন। খড়ি কুড়ানোর সময় হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করতে গিয়ে দেখেন তিনি মারা গেছেন। এ বিষয়ে তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন জানান, বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত